November 29, 2026, 11:47 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

যশোরের পুটখালী সীমান্ত থেকে দুই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুই কেজি ৩৬০ গ্রাম ওজেনের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়।

এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে টেপ মোড়ানো অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা বলে জানায় বিজিবি।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page