August 7, 2026, 11:11 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গোপালগঞ্জ সদরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক (৪০) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দেবদাস মল্লিক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর এলাকায় কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে কাজ শেষ করে মোটর সাইকেলে করে সদর উপজেলা কৃষি অফিসে ফিরছিলেন তিনি। পথিমধ্যে শহরতলীর ফকিরকান্দি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই কর্মকর্তা।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page