November 29, 2026, 11:55 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ; আটক ৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্র-বিস্ফোরকসহ আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ চারজনকে আটক করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) মাঝরাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের সময় এ ঘটনা ঘটে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা পরিকল্পনা করছে একদল দুষ্কৃতকারী। এমন তথ্য পেয়ে র‌্যাব-১৫ একটি আভিযানিক রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের অভিযানে যায়। সেখানে পৌঁছার পর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরসার সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও গুলি ছোড়ে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্যে নিয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজার র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page