August 7, 2026, 11:14 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে পল্লীবিদ্যুতের শ্রমিককে কুপিয়ে হত্যা ; আটক ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জহিরুল ইসলাম (২৭) নামে পল্লীবিদ্যুতের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছেন আরেকজন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা কুয়াকাটা মহাসড়কে বশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাওসারকে আটক করেছে পুলিশ।

জহিরুল ইসলাম ইটবাড়িয়া ইউনিয়নের শারিখখালী গ্রামের জাকির আকনের ছেলে। অপরদিকে আহতরা হলেন- শারিখখালী গ্রামের ইউসুফ আকনের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০)।

পুলিশ ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রতিদিনের মতো মহাসড়কের পাশে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮টার দিকে পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে করে সাত শ্রমিক গলাচিপার বাদুরায় রওনা দেয়। পথে পক্ষিয়া বাজারে চলন্ত গাড়িতে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে পাশে থাকা গাছ কাটার দা দিয়ে কওসা নামের এক শ্রমিক এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে আহত করেন। এসময় ঘটনাস্থলে জহিরুল ইসলাম মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page