October 6, 2026, 6:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ; নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই এলাকার নূর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, কোনাপাড়া হোতারবাড়ী মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের পক্ষে একটি ক্যাম্প স্থাপন করা হয়। এলাকাসী কয়েকজন মিলে সেই ক্যাম্পটি স্থাপন করেন। সেটি নিজেদের নিয়ন্ত্রণে রাখেন রফিকের ছোট ভাই ফারুক হোসেন এবং অপর ভাই ওয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু। মঙ্গলবার সন্ধ্যার পর সেই ক্যাম্পে যান রফিকুল। এরপর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন ফারুক। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কিলঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাকের বাম পাশে কাটা জখম ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে রিক্তা আক্তার বলেন, আমার চাচাদের সঙ্গে বাবার জমি নিয়ে বিরোধ ছিল। আগে বাবাকে চাচা ফারুক মারধর করেছে। মঙ্গলবার রাতে নির্বাচনী ক্যাম্পে গেলে কোনো কারণ ছাড়াই আমার বাবাকে হত্যা করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, একই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের দখল নিতে চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হত্যার ঘটনাটি ঘটে। তাদের মধ্যে জমি নিয়েও আগে থেকে বিরোধ ছিল। হত্যার ঘটনায় কাউকে আটক করা যায়নি। সবাই পলাতক রয়েছেন।



Our Like Page