October 6, 2026, 6:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ভূক্তভোগী ওই গৃহবধূ নলডাঙ্গা থানায় মামলা করেছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার বাঁশিলা গ্রামের সৌদি প্রবাসীর বাড়ির প্রায় সবাই বিলে মাছ ধরতে যান। বাড়িতে বৃদ্ধ দাদা শ্বশুরসহ ওই গৃহবধূ বাড়িতে ছিলেন। বিষয়টি টের পেয়ে একই গ্রামের বাসিন্দা বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেকের ছেলে মো. তুহিন (২৪), প্রতিবেশী মোখলেস ব্যাপারীর ছেলে ওসমান ব্যাপারী (৪৫) ও বিশু বিদ্যার ছেলে মো. জীবন (৪০) বাড়িতে ঢুকে গৃহবধূর মুখে কাপড় বেঁধে জোর করে পাশের একটি ফসলি মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলায় মামলা করেছেন। ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে রয়েছে।
ইত্তেফাক/এআই



Our Like Page