November 28, 2026, 9:21 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

এখন থেকে এক ওয়েবসাইটেই করা যাবে সৌদির সব ভিসার আবেদন

 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে দেশটির ভিসা আবেদনের নতুন প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। কে এসএ ভিসা নামক এই প্ল্যাটফর্মে এখন থেকে দেশটির সকল প্রকার ভিসার আবেদন করা যাবে।

৩০টির বেশি মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থার মাধ্যমে সাইটটিতে হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থান, সকল প্রকার ভিসার আবেদন সহজেই করা যাবে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

গ্রাহকের কাঙ্ক্ষিত ভিসা শনাক্তকরণের জন্য স্মার্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সাইটতিতে। এটি হচ্ছে কেন্দ্রীভূত পদ্ধতি যেখানে সৌদি আরবের ভিসার প্রয়োজনীয়তা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। ব্যবহারকারীরা ভবিষ্যতে ভিসার আবেদন করার সুবিধার্থে ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন।

নতুন এই প্ল্যাটফর্মটিতে ব্যক্তির তথ্য ও দক্ষতা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page