July 26, 2026, 12:56 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়ে ইরানি উপদেষ্টাকে হত্যা করেছে ইসরাইল : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় কর্মরত একজন সিনিয়র ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এ মন্তব্য করেছেন।

তিনি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে তেল আবিবকে উদ্দেশ করে বলেছেন, “তোমরা গাজা যুদ্ধে কোনো সাফল্য অর্জন করতে না পেরে সাইয়্যেদ রাজি মূসাভিকে হত্যা করেছো।”

সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় গত সোমবার ইসরাইলি বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির সিনিয়র কমান্ডার সাইয়্যেদ রাজি মূসাভি শাহাদাতবরণ করেন। সিরিয়ায় ইরানের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালনকালে তার ওপর হামলা করে তেল আবিব।জেনারেল কায়ানি তার বক্তব্যে আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার নিবেদিতপ্রাণ মিত্র আমেরিকা গাজা আগ্রাসনে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করা ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইহুদিবাদী সরকারকে সমর্থন দেয়ার ক্ষেত্রে আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে- জানিয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেন, এর ফলে গাজায় সংঘটিত সমস্ত অপরাধযজ্ঞের দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।

জেনারেল কায়ানি বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যখন সর্বোচ্চ পশ্চিমা সমর্থন পাচ্ছে তখন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট ফিলিস্তিনি যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ইরানি এই সেনা কমান্ডার বলেন, গাজা যুদ্ধে ইসরাইল নিজের ক্ষয়ক্ষতির বিবরণ গোপন করছে। এই যুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক ইসরাইলি সেনা নিহত হলেও তাদের সংখ্যা অনেক ছোট আকারে প্রকাশ করছে তেল আবিব। তিনি বলেন, গাজা উপত্যকায় হাজার হাজার ইসরাইলি সেনা হতাহত হয়েছে এবং অন্তত ৫০০ সেনা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page