August 16, 2026, 8:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

হুতিদের জাহাজ বিরোধী ড্রোন লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্র লোহিত সাগরগামী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মনুষ্যবিহীন তিনটি জাহাজ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সোমবারের এ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মনুষ্যবিহীন তিনটি জাহাজ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ধ্বংস করেছে। হুতিরা এসব ব্যবহার করে লোহিত সাগরে হামলার প্রস্তুতি নিচ্ছিল।
মার্কিন সামরিক বাহিনী আরো বলেছে, আত্মরক্ষার্থে সানার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিট এবং রাত ১১টা ৪৫ মিনিটে এসব হামলা ছালানো হয়।
সেন্টকম বাহিনী নিশ্চিত ছিল এসব অস্ত্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌ জাহাজে হামলায় ব্যবহৃত হতো।
উল্লেখ্য, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আটটি অবস্থান লক্ষ্য করে ১৮টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
রোববার হুতি’র সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এসব হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে।
গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আমেরিকান ও ব্রিটিশ জাহাজে হামলা চালাতে শুরু করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page