August 16, 2026, 8:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মূল করা যাবে না : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের মার্কিন-সমর্থিত গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেন।

তিনি বলেন, গাজা গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে তা চলতি শতাব্দির সবচেয়ে ‘ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়।’

তিনি বলেন, গাজাবাসী ফিলিস্তিনি জনগণ যে অসহনীয় মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করছে একদিন তার অবসান হবে ঠিকই কিন্তু এই গণহত্যার ব্যাপারে কোন দেশ কী ভূমিকা পালন করছে তাও ইতিহাসে লেখা থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতদের শতকরা ৭০ ভাগ নারী ও শিশু। বিশ্বের ইতিহাসে আর কোনো যুদ্ধে এত বেশি হারে নারী ও শিশুকে হত্যা করা হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের অন্য অংশে বলেন, গাজা উপত্যকা থেকে হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার যে লক্ষ্য ইহুদিবাদী ইসরাইল ঠিক করেছে তা কোনোদিন অর্জিত হবে না। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “সেদিন কখনও আসবে না।” তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন করছে হামাস তার অবিচ্ছেদ্য অংশ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদীরা মূলত গোটা ফিলিস্তিনি জাতিকেই নিশ্চিহ্ন করে ফেলতে চায়। কিন্তু বিশ্ব মানবতার ইতিহাসে কোনো জাতি তার ভূমি থেকে চিরতরে হারিয়ে যায়নি। কাজেই ফিলিস্তিনের ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে না। বক্তব্যের শেষাংশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকাসহ ফিলিস্তিনের ভবিষ্যতে সেখানকার জনগণই নির্ধারণ করবে; বাইরে থেকে কোনো সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেয়া যাবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page