November 28, 2026, 3:35 pm
শিরোনামঃ
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অসুস্থ্য হয়ে মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি নরওয়ের রাজা হ্যারাল্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড (৮৭) ছুটিতে থাকাকালীন তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটায় মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের কারণে তিনি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন। অবশ্য তার সংক্রমণের  ‘উন্নতি’ হচ্ছে। তার কার্যালয় এ কথা জানায়।

নরওয়ের রয়্যাল হাউস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজা ল্যাংকাউই দ্বীপের এক হাসপাতালে ভর্তি। তিনি কখন দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি।
রাজার ব্যক্তিগত চিকিৎসক ল্যাংকাউইতে আছেন। রাজার সংক্রমণের উন্নতি হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি উন্নত চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালে তাঁকে রাজকীয় মর্যাদায় যতœ নেয়া হচ্ছে।
এএফপি’র সাংবাদিকের মতে, লাংকাউইয়ের সুলতানাহ মালিহা হাসপাতালের বাইরের কম্পাউন্ডে গাড়ি ও মোটরবাইকগুলো প্রবেশ করে বেরিয়ে যাওয়ার সাথে সাথে একজন প্রহরী মিডিয়াকে হাসপাতালটি থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, রাজা হাসপাতালের রাজকীয় স্যুটে অবস্থান করছেন।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও কুয়ালালামপুরে নরওয়েজিয়ান দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page