October 4, 2026, 8:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পুতিনের মন্তব্য কান্ডজ্ঞানহীন : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পরমাণু যুদ্ধের ঝুঁকির সতর্কতাকে যুক্তরাষ্ট্র ‘কান্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করে তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন বলেছে, এই ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ভøাদিমির পুতিনের কাছ থেকে যে এমন ‘কান্ডজ্ঞানহীন’ বক্তব্য এই প্রথমবার দেখছি, তা কিন্তু নয়। তিনি এর আগেও এমন বক্তব্য দিয়েছেন। তবে পরমাণু ক্ষমতাধর কোন দেশের নেতার পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া মানায় না।’
তিনি বলেন, ‘আমরা অতীতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়ার সাথে ব্যক্তিগতভাবে এবং সরাসরি যোগাযোগ করেছি।’
তবে মিলার বলেন, ‘রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোন লক্ষণ বা তথ্য আমাদের কাছে নেই।’
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, কোন দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সেখানে সৈন্য পাঠালে তাদের ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে।



Our Like Page