August 16, 2026, 8:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি হামলা ; জাতিসংঘ প্রধানের নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তর গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি নৃশংস হামলার ‘নিন্দা’ জানিয়েছেন। হামাস বলেছে, এই হামলায় ১১২ জনেরও বেশি লোক নিহত হয়েছে। বৃহস্পতিবার মহাসচিবের মুখপাত্র এই কথা বলেছেন।

খাদ্যের জন্য মরিয়া গাজা শহরের হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি বৃহস্পতির দিনের প্রথম দিকে একটি ত্রাণ বিতরণ পয়েন্টে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। এই সময় ইসরায়েলি সৈন্যরা নৃশংসভাবে সরাসরি গুলি চালিয়ে নিরীহ, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করেছে।
ইসরায়েলি একটি সূত্র স্বীকার করেছে, সৈন্যরা ভীড়ের ওপর গুলি চালায়। সৈন্যরা লোকদের এই ভীড়কে তাদের জন্য হুমকি মনে করেছিল। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, অনেক লোক ত্রাণবাহী ট্রাকে চাপা পড়েছে।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এই ঘটনার তদন্ত হওয়া দরকার।
দুজারিক বলেছেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছে। আমরা জানি না ইসরায়েলি বন্দুকের গুলিতে মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কি-না, তারা ভীড়ের মধ্যে পিষ্ট হয়েছে কি-না কিংবা ট্রাক তাদের চাপা দিয়েছে কি-না, কিন্তু এসব এক অর্থে সহিংসতার জন্য ঘটেছে, এই যুদ্ধের কারণে হয়েছে।’
তিনি বলেন, ঘটনাস্থলে ‘জাতিসংঘের কোন উপস্থিতি’ ছিল না এবং জাতিসংঘ মহাসচিব ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির’ আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
দুজারিক বলেন, ‘গাজার মরিয়া বেসামরিক নাগরিকদের জরুরী সাহায্যের প্রয়োজন, যার মধ্যে অবরুদ্ধ উত্তরের লোকেরাও রয়েছে, যেখানে জাতিসংঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে সহায়তা দিতে পারেনি।’
তিনি বলেন, গুতেরেস ‘সংঘাতের এই মর্মান্তিক মানবিক বিপর্যয় দেখে হতবাক।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page