October 4, 2026, 8:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তরুণদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ : ফ্লোরিডার গভর্ণর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্লোরিডার গভর্ণর রন ডিসান্টিস তরুণদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। তবে তার এই প্রস্তাবে ভেটো দেওয়ার আভাস পাওয়া গেছে।

তিনি গত সপ্তাহে এই ভেটো দেয়ার আভাস দিয়ে বলেছেন, রাজ্যের আইনসভার অনুমোদিত প্রস্তাবে আরো পরিবর্তন প্রয়োজন।
রিপাবলিকান এই গভর্ণর শুক্রবার আরো জানিয়েছেন, আইনপ্রণে তারা প্রস্তাব নিয়ে কাজ করছেন। এতে গোপনীয়তা ও পিতামাতার অধিকার বিষয়ক সমস্যা সমাধানের বিষয় নিয়ে কাজ চলছে।
এক্সে গভর্ণর বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে পিতামাতার অধিকারকে সমর্থন দেয়া দরকার।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এইসব বিষয়কে অন্তভূর্ক্তির পর প্রস্তাবটি শিগগিরই আইনে পরিণত হবে।
মূল প্রস্তাবে ১৬ বছরের নীচের ছেলেমেয়েদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
এইদিকে বিলটির বিরোধিতাকারীরা বলেছেন, কর্তৃপক্ষ নয়, শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি দেখভাল করবে পিতামাতা।
গভর্ণরও অনেক সময়ই বলেছেন, আদরের সন্তানের ওপর নজর রাখার বিষয়ে পিতামাতারই অনেক বেশি ক্ষমতা দেওয়া উচিত।
গভর্ণর রন ডিসান্টিস এই সময় বলেন, স্কুল গুলোতে যৌন শিক্ষা ও লিঙ্গ পরিচয় সম্পর্কিত পাঠ কমিয়ে আনা হয়েছে।



Our Like Page