November 28, 2026, 3:09 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

মার্কিন আকাশে গুপ্তচর বেলুন শনাক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলের আকাশে ফের একটি ‘গুপ্তচর বেলুন’ শনাক্ত হয়েছে। শুক্রবার স্থানীয় কয়েকজন মৎসজীবী বেলুনটি দেখতে পেয়ে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) এ সম্পর্কে অবহিত করেছেন।

গত সপ্তাহে আলাস্কার আকাশে একটি গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান সেই বেলুনটি ধ্বংসও করেছিল। তার পর ফের শুক্রবার শনাক্ত হলো নতুন এই বেলুনটি।

মৎসজীবীরা বেলুনটির ছবি তুলে এফবিআই কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন বলেও জানা গেছে। তবে তারা জানিয়েছেন, বেলুনটি আদৌ ‘গুপ্তচর’ বেলুন কি না, সে সম্পর্কে তারা নিশ্চিত নন।

এফবিআই অবশ্য নিশ্চিত যে এটি একটি গুপ্তচর বেলুন। কারণ গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আকাশে যে বেলুনটি দেখা গিয়েছিল, সেটির সঙ্গে মৎসজীবীদের পাঠানো ছবির বেলুনটির সাদৃশ্য রয়েছে।

কিন্তু তারপরও বেলুনটি যে চীন পাঠিয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি এফবিআই। গত সপ্তাহে যে বেলুনটি ধ্বংস করা হয়েছিল, সেটিও কোথা থেকে এসেছে— স্পষ্টভাবে জানা যায়নি এখনও।

এএফবিআই বলেছে, বেলুনটি সম্পর্কে ইতোমধ্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে দ্রুত তম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্টাংশ এফবিআই ল্যাবে পাঠানোর অনুরোধও করেছে সংস্থাটি।

এদিকে শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) বলেছে, ‘বেলুনটিকে আমরা পরীক্ষা করেছি। আমাদের কাছে এটিকে কোনো গুপ্তচর বেলুন মনে হয়নি। সম্ভবত শখের বশে কেউ বেলুনটি উড়িয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page