November 28, 2026, 3:01 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

মালদ্বীপের কাছে কৌশলগত নতুন ঘাঁটি ভারতের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে নতুন ঘাঁটি খুলতে যাচ্ছে।

এদিকে মালদ্বীপ ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরু করতে যাচ্ছে। তার আগেই ভারতীয় নৌবাহিনী ঘোষণাটি দিল।
মালদ্বীপে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু গত বছরের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
এ প্রেক্ষিতে শনিবার ভারতীয় নৌ বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারত সন্দেহগ্রস্ত। নতুন এই ঘাঁটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে।
এদিকে মইজ্জু মালদ্বীপে থাকা ভারতের ৮৯ সেনা সদস্যকে ফিরিয়ে নিতে ভারতকে বলেছে। আগামী ১০ মার্চ প্রথম দফায় এবং বাকি সৈন্যরা আগামী দুমাসের মধ্যে মালদ্বীপ ছেড়ে যাবে।
উল্লেখ্য, মালদ্বীপের ১৩০ কিলোমিটার উত্তরে ভারতের লাক্ষ্যাদ্বীপ অবস্থিত। মিনিকয় দ্বীপে ভারতের নতুন নৌঘাঁটিটি এর খুব কাছেই অবস্থিত।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page