November 28, 2026, 3:01 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

আল আকসায় ফিলিস্তিনীদের নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল বিগত বছরগুলোর মতোই এবারেও রমজান মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনী মুসল্লীদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।
ওই এলাকার জন্যে ইহুদি শব্দ ব্যবহার করে বিবৃতিতে বলা হয়েছে, রমজানের প্রথম সপ্তাহে বিগত বছরগুলোর সম পরিমাণ মুসল্লী টেম্পল মাউন্টে প্রবেশের সুযোগ পাবে।
এতে আরো বলা হয়েছে, প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, রমজান মাসে প্রতিবছর হাজার হাজার মুসল্লী আল আকসায় নামাজ আদায় করে থাকেন।
কিন্তু এবারে যুদ্ধের কারণে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন জিভির সম্প্রতি বলেছেন, আমরা ঝুঁকি নিতে পারি না। পশ্চিম তীরের ফিলিস্তিনীদের জেরুজালেমে ঢোকার অনুমতি দেয়া হবে না।
এর দিন কয়েকের মধ্যেই যুক্তরাষ্ট্র ফিলিস্তিনী মুসল্লীদের আল আকসায় নামাজ আদায়ের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।
এ প্রেক্ষিতে মঙ্গলবার সকল নিরাপত্তা সংস্থার সাথে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, রমজান মুসলমানদের কাছে পবিত্র। প্রতিবছরের মতো চলতি বছরও এর পবিত্রতা বজায় রাখা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page