November 28, 2026, 3:01 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেয়া উচিত : ব্রিটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টরেস ক্ষেপণাস্ত্র ও উন্নতমানের গোলাবারুদ দেয়ার জন্য জার্মানি এবং অন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মান বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার অডিও রেকর্ড ফাঁস হওয়া সত্ত্বেও লন্ডন এই আহ্বান জানালো।

ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, জার্মান বিমান বাহিনীর কর্মকর্তারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টরেস ক্ষেপণাস্ত্র দেয়ার পক্ষে মতামত দিয়েছিলেন। তারা এই আলোচনা করেছিলেন যে, এ ধরনের ক্ষেপণাস্ত্র দেয়ার মধ্যদিয়ে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনের মাধ্যমে ক্রিমিয়া ব্রিজে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। ।

এ সম্পর্কে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র গতকাল (সোমবার) বলেন, “জার্মানির যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে তা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিষয়টি তদন্ত করা উচিত। তবে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল দিয়েছে এবং আমরা আমাদের মিত্রদেরকে একই কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে চাই।”

এদিকে জার্মানির নেতারা অডিও রেকর্ড ফাঁসের ঘটনাকে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার তথ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তবে জার্মানিতে এ নিয়ে বেশ তোলপাড় চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page