October 4, 2026, 10:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ জাতিসংঘ সদস্যপদ সমর্থন করে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার বলেছেন, বেইজিং একটি ফিলিস্তিন রাষ্ট্রের ‘পূর্ণ’ জাতিসংঘের সদস্যপদ সমর্থন করে।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হিসেবে সমর্থন করি।’ খবর এএফপি’র।
ওয়াং বলেন, ‘গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখন্ড যে দীর্ঘকাল ধরে দখল করা হয়েছে তা আর উপেক্ষা করা যাবে না।’ তিনি আরো বলেন,‘ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের লালিত আকাক্সক্ষা একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠাকে আর এড়ানো যাবে না এবং ফিলিস্তিনি জনগণের সহ্য করা ঐতিহাসিক অবিচার সংশোধন না করে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে পারে না।’
গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনকারী। প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের সমাধানের জন্য একটি ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলনের’ আহ্বান জানিয়েছেন।



Our Like Page