November 29, 2026, 11:29 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে শিক্ষক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে গোলাম রসুল (৪৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহত গোলাম রসুল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত গোলাম রসুল কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি বাড়ির পাশে কোচিং সেন্টার খুলে সেখানে শিক্ষার্থীদের পড়াতেন। একই গ্রামের শাহ আলমের ছেলে মো. শাফায়াত (৩৫) একজন মাদকাসক্ত। বুধবার সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই গোলাম রসুলের কোচিং সেন্টারে ঢুকে পড়েন শাফায়াত। এ সময় তাকে বের হয়ে যেতে বললে কোমরে থাকা ছুরি বের করে শিক্ষার্থীদের সামনেই গোলাম রসুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন শাফায়াত। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই গোলাম রসুলের মৃত্যু হয়।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় রাতেই ঘাতক শাফায়াতকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ হলে ঘাতক শাফায়াতকে আদালতে তোলা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page