August 16, 2026, 10:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতা লজ্জাজনক : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতা লজ্জাজনক পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরো বলেছেন, এই উপত্যকার গণহত্যায় আমেরিকা প্রধান সহযোগীর ভূমিকা পালন করছে।

তিনি বৃহস্পতিবার রাতে নিজের সাপ্তাহিক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজা উপত্যকায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলির আগ্রাসন ষষ্ঠ মাসে পড়েছে। আর গাজাবাসীর বিরুদ্ধে এই জাতিগত শুদ্ধি অভিযান আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ঘটছে।

আব্দুল মালিক আল-হুথি বলেন, গাজাবাসীর ওপর চলমান গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। নিষিদ্ধ সব অস্ত্র দিয়ে গাজাবাসীকে হত্যা করা হচ্ছে এবং এই উপত্যকায় নিরাপদ স্থান বলে আর কোনোকিছু অবশিষ্ট নেই।

তিনি বলেন, এই অপরাধযজ্ঞের প্রধান অংশীদার মার্কিন সরকার গোটা বিশ্ববাসীর জন্য লজ্জা বয়ে এনেছে। ইয়েমেনের এই হুথি নেতা বলেন, ইসরাইলকে কোটি কোটি ডলার মূল্যের সমরাস্ত্র সরবরাহ করার পর এখন বিশ্ববাসীর চোখে ধুলা দেয়ার জন্য আমেরিকা আকাশ থেকে মাত্র কয়েক হাজার প্যাকেট ত্রাণ ফেলেছে। অথচ এই আমেরিকাই স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশ করতে বাধা দিচ্ছে।

কিন্তু এতসব সত্ত্বেও গাজায় আটক ইসরাইলি পণবন্দিদের মুক্তি কিংবা হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জনে ইসরাইল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। হুথি বলেন, পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও ইসরাইল হেরে গেছে এবং ইহুদিবাদী সেনারা যুদ্ধ করার মনোবল হারিয়ে ফেলেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page