November 28, 2026, 2:51 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

পরমাণু অস্ত্রের ব্যবহারের বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যখন তার দেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়া শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে ‘শেষ বিদায়ের অস্ত্র’ বলে এ নিয়ে হুঁশিয়ারিও দেন।

দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার যে সামরিক ডকট্রিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা রয়েছে যে, রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পরমাণু হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারেই হুমকির মুখে পড়ে তখন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

গতকাল এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। পেসকভ আরো বলেন, যদি কোনকিছু আমাদের দেশের অস্তিত্ব হুমকি মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে; বিষয়টি অত্যন্ত গুরুতর, একে হালকা করে দেখার সুযোগ নেই।

এর আগে, গত বছরের জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তার দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না। তিনি তখন বলেছিলেন, পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা।

এছাড়া, রাশিয়ার জাতীয় সংসদে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই যে, রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে এবং এর সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও ভয়াবহ হবে। সে সময় তিনি উল্লেখ করেছিলেন যে, রাশিয়ার হাতে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ রয়েছে এবং সেগুলো মোতায়েন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page