August 16, 2026, 10:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতি আলোচনায় কোন আপোস নয় : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামাসের সশস্ত্র শাখা শুক্রবার বলেছে, যুদ্ধবিরতির আলোচনায় কোন আপোস করা হবে না।

ফিলিস্তিনী সংগঠন হামাসের এ শাখা আরো বলেছে, গত ৭ অক্টোবর যেসব জিম্মিকে আটক করা হয়েছে তাদের ছাড় দেয়ার বিনিময়ে গাজা থেকে ইসরাইলকে সৈন্য প্রত্যাহার করতে হবে।
আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছাতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আগ্রাসন বন্ধ করা এবং সৈন্য প্রত্যাহারের সম্পূর্ণ প্রতিশ্রুতি। আর এতে কোন আপোস করা হবে না।
ইসরাইল ও হামাসের মধ্যে পাঁচমাস ধরে চলা যুদ্ধবন্ধের আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে কাসাম ব্রিগেড এই বিবৃতি দিল।
কাতারে যুদ্ধবিরতির সর্বশেষ দফার আলোচনায় বৃহস্পতিবার হামাস তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে। হামাসের দাবি গাজা থেকে ইসরাইলকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরাইল এ দাবি প্রত্যাখ্যান করেছে।
গত ৭ অক্টোবরের হামলায় হামাস ২৫০ ইসরাইলী জিম্মিকে আটক করেছিল। নভেম্বরের সপ্তাহখানেকের যুদ্ধবিরতিকালে কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়। এখনও ৯৯ জিম্মি আটক এবং ৩১ জন মারা গেছে বলে ইসরাইল ধারনা করছে।
এদিকে আলোচনার মধ্যস্থতাকারীরা পবিত্র রমজান মাস শুরুর আগেই অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার চেষ্টা অব্যাহত রেখেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page