May 6, 2026, 7:28 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি মেনে নেয়ার বিষয় এখন হামাসের ওপর নির্ভর করছে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন শুক্রবার বলেছেন, ইসরাইলের সাথে যুদ্ধবিরতি মেনে নেয়ার বিষয় এখন হামাসের ওপর নির্ভর করছে। দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এ লড়াইয়ে নতুন একটি যুদ্ধবিরতির আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়নে দেয়া ভাষণে ‘দ্রুততার সাথে’ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানানোর এক দিন পর ব্লিঙ্কেন বলেন, এক্ষেত্রে ‘প্রধান ইস্যু হচ্ছে হামাস।’ আর এ যুদ্ধবিরতির আওতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার এবং জিম্মি মুক্তির সুযোগ থাকবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাতকালে ব্লিঙ্কেন বলেন, যুদ্ধবিরতি প্রশ্নে ‘বল হামাসের কোর্টে রয়েছে। আমরা বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করছি।’
তিনি বলেন, ‘কিন্তু এ ব্যাপারে আমার মনে কোন সন্দেহ নেই যে জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতির চুক্তি করা সংশ্লিষ্ট সকলের জন্য মঙ্গনলজনক হবে।’
মধ্যস্থতাকারীরা মুসলমানদের পবিত্র রমজান মাসের আগেই যুদ্ধবিরতি চুক্তি করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। চঁন্দ্র মাসের হিসাব অনুযায়ী রোববার থেকে রোজা শুরু হওয়ার কথা।
বৃহস্পতিবার হামাসের প্রতিনিধি দল তাদের দাবির ব্যাপারে ইসরাইলের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা কাতারে সর্বশেষ দফার আলোচনা বর্জন করে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page