October 4, 2026, 12:27 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে যাত্রা করবে ত্রাণবাহী জাহাজ : দাতব্য সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্প্যানিশ একটি এনজিও শনিবার বলেছে, সাইপ্রাস থেকে সমুদ্রপথে যুদ্ধ-বিধ্বস্ত গাজায় দুইশত টন খাদ্য সহায়তা নিয়ে ত্রাণবাহী জাহাজ আজ অথবা কাল যাত্রা শুরু করবে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সমুদ্র পথে এটি তাদের প্রথম চালান।
দাতব্য সংস্থা ওপেন আর্মসের এক মুখপাত্র বলেন, শিপমেন্টের যাবতীয় কাজ শেষ করে শনিবার রাতে জাহাজটি যাত্রা করতে পারবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি তিন সপ্তাহ আগে লার্নাকার সাইপ্রিয়ট বন্দরে নোঙর করে।
লরা লানুজা এএফপি’কে বলেন, কর্তৃপক্ষের যাবতীয় অনুমোদন পেলে ‘আজ বা কাল’ জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারে।
লানুজা বলেন, সাইপ্রিয়টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ২০০ টন মৌলিক খাদ্যসামগ্রীর এ চালান পরিদর্শন করতে শুরু করেছে।



Our Like Page