August 16, 2026, 11:56 am
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র উপ প্রধান আসিফ আলী জারদারি দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৪১১ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

ভোটে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পিকেএমএপি’র চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই। তিনি মাত্র ১৮১ ভোট পেয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এর আগে অন্য কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হননি। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন ইতিহাস গড়লেন আসিফ আলী জারদারি।

পাকিস্তানের আইনপ্রণেতারা গতকাল (শনিবার) গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া ছাড়া সবকটি প্রাদেশিক পরিষদে পরাজিত হন আচাকজাই।

পাকিস্তানে গতমাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পাকিস্তান বা পিটিআই এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এক সমঝোতার মাধ্যমে সরকার গঠন করতে সক্ষম হয়।

সমঝোতা অনুযায়ী এর আগে পিএমনএল-এন নেতা শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন এবং এবার অপর দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হলো। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে জারদারিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

আসিফ আলী জারদারি পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বাবা এবং পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। তিনি এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের ১১তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এবার তিনি ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

এদিকে পরাজিত হলেও তার প্রার্থীতার প্রতি সমর্থন দেয়ার জন্য পিটিআইকে ধন্যবাদ জানান আচাকজাই। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইসলামাবাদে শনিবার তিনি সাংবাদিকদের বলেন, “এবারের নির্বাচনের সবচেয়ে অস্বাভাবিক বিষয়টি ঘটেছে আজ। এই প্রথম কোনো ভোট কেনাবেচা হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page