October 4, 2026, 12:29 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন,তার দেশের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়ানোয় রাশিয়া বাহিনীর অগ্রযাত্রা থেমে গেছে। এদিকে মস্কোর সাথে আলোচনায় বসার ব্যাপারে দেয়া পোপ ফ্রান্সিসের পরামর্শ প্রত্যাখান করেছে কিয়েভ।

রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করার দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে কিয়েভকে বেশ চাপের মুখে পড়তে দেখা যায় এবং তাদের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পশ্চিমা সহায়তা বন্ধ হওয়ার প্রেক্ষাপটে কিয়েভ মস্কোর কাছে বেশকিছু এলাকার নিয়ন্ত্রণ হারায়।
তবে সোমবার জেলেনস্কি ফরাসি সম্প্রচার কেন্দ্র বিএফএম টিভিকে বলেন, ‘রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে।’ তিনি বলেন, ‘আমাদের কমান্ড, আমাদের সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে।’
রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসার ব্যাপারে পোপ ফ্রান্সিসের পরামর্শের ব্যাপারে ক্ষোভ প্রকাশের পর জেলেনস্কি এমন মন্তব্য করেন। কিয়েভের পাশাপাশি জার্মানি সুইস সম্প্রচার কেন্দ্র আরটিএস’র কাছে পোপের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছে।
সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পোপের এ মন্তব্যকে কেন্দ্র করে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত বিসভলদাসকুলবোদাস ডেকে পাঠিয়ে তাকে কিয়েভের ক্ষোভের কথা জাানয়েছে।
মন্ত্রণালয় জানায়, পোপের এমন মন্তব্য ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনে রাশিয়াকে আরো উৎসাহিত করবে।



Our Like Page