August 16, 2026, 12:00 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

গাজার উত্তরে সরাসরি ত্রাণ বিতরণের পাইলট প্রকল্প শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল থেকে ত্রাণ ভর্তি ছয়টি ট্রাক মঙ্গলবার সরাসরি গাজার উত্তররাঞ্চলে প্রবেশ করেছে। এ এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এসব সাহায্য ট্রাক সেখানে প্রবেশ করলো। ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

দাতা গ্রুপগুলো বিগত কয়েক সপ্তাহ ধরেই অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে এবং জাতিসংঘ খাদ্য ও অন্যান্য মানবিক সাহায্য সরবরাহ গাজার উত্তরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অসুবিধার কথা জানিয়েছে।
সেনাবাহিনীর মতে, মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির(ডব্লিউএফপি) ছয়টি ত্রাণ ভর্তি ট্রাক‘নিরাপত্তা বেষ্ঠনির ‘৯৬তম’ গেট দিয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রবশ করেছে।’
তারা আরো জানিয়েছে, ‘সন্ত্রাসী সংগঠন হামাসকে ত্রাণ গ্রহণ করা থেকে বিরত রাখার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসাবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’
পরে‘এ পাইলট প্রকল্পের ফলাফল সরকারি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে।’
হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় ত্রাণ প্রবশের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গাজার দক্ষিণাঞ্চল দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার আগে সেগুলো পরিদর্শন করাহয়।
ত্রাণ কর্মীরা বলছেন, বর্তমান ঘাটতি এতটা প্রকট হওয়ার একটি বড় কারণ হল ইসরাইলের সময় সাপেক্ষ স্ক্রিনিং ব্যবস্থা।
এদিকে ইসরাইল ত্রাণ বিতরণে অপ্রতুলতার জন্য ফিলিস্তিনি পক্ষের নানা ধরনের সমস্যাকে দায়ী করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page