August 16, 2026, 12:00 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

পবিত্র রমজান উপলক্ষে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল (সোমবার) এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি বলেন, “পবিত্র রমজান উপলক্ষে আমি আন্তরিকভাবে সম্মানিত ইরানের জনগণ, পুরো মুসলিম বিশ্ব এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে অভিনন্দন জানাই। মুসলমানদের অভিন্ন আদর্শ হিসাবে গাজার ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে যে, ফিলিস্তিন ইস্যুটি মুসলিম বিশ্বের অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে।”

আমির আবদুল্লাহিয়ান বলেন, “পবিত্র এ মাস মুসলিম দেশগুলোর জন্য গাজায় বর্ণবাদী ইসরাইলের গণহত্যা এবং যুদ্ধাপরাধ বন্ধের ক্ষেত্রে সর্বাত্মক ঐক্য ও অভিন্ন তত্ত্বাবধানে কার্যকরভাবে উদ্যোগ নেয়ার একটি ‘প্রিমিয়াম সুযোগ’ হিসাবে কাজ করতে পারে।”

একই সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দৃঢ় আস্থা করেন যে, গাজা ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারাই প্রধান বিজয়ী শক্তি।

গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলি সেনারা গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশির ভাগই নারী ও শিশু। এই ভয়াবহ গণহত্যার পরও মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ নীরব রয়েছে। এ প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে অত্যন্ত সময়োপযোগী বলে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page