August 16, 2026, 12:02 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

মঙ্গলকে উপনিবেশ না করে পৃথিবীকে রক্ষা করুন : বারাক ওবামা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, মঙ্গল গ্রহের উপনিবেশ করার স্বপ্ন দেখার আগে মানবতাকে অবশ্যই পৃথিবীকে রক্ষা করতে হবে। এমনকি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ এবং লাগামহীন জলবায়ু পরিবর্তন হলেও পৃথিবীর তুলনায় লাল গ্রহটি বাসযোগ্য হতে পারে না।

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি নবায়ণযোগ্য জ্বালানি সম্মেলনে বক্তৃতাকালে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সিলিকন ভ্যালির উল্লেখ করে বলেন, ‘সেখানে অনেক ধনকুবের রয়েছেন, যাদের মধ্যে অনেকেই মহাকাশযান তৈরি করছেন’ যা মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে।
‘কিন্তু যখন আমি শুনি যে কিছু লোক মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের পরিকল্পনার কথা বলছে কারণ পৃথিবীর পরিবেশ এতটাই অবনতি হতে পারে যে এটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে, তখন আমি তাদের দিকে তাকাই, আপনি কী বলছেন?’
ওবামা বলেন, ‘এমনকি পারমাণবিক যুদ্ধের পরেও, পৃথিবী মঙ্গল গ্রহের চেয়ে বেশি বাসযোগ্য হবে, এমনকি যদি আমরা সিসি (জলবায়ু পরিবর্তন) সম্পর্কে কিছু না করি তাহলেও এতে অক্সিজেন থাকবে, যতদূর আমরা বলতে পারি, মঙ্গল গ্রহে নেই।’
‘আমি বরং আমাদের এখানে এই গ্রহের যতœ নেওয়ার জন্য বিনিয়োগ করব’এ কথা উল্লেখ করে তিনি বলেন, মহাকাশ অনুসন্ধান মানবতার জন্য নতুন বসবাসের স্থান তৈরি করার পরিবর্তে জ্ঞান এবং আবিষ্কার সংগ্রহের জন্য হওয়া উচিত।’
তিনি বলেন, ‘আমাদের এই জায়গাটির জন্য ডিজাইন করা হয়েছিল এবং আমরা যদি এই জায়গাটিকে এমনভাবে রাখি যাতে বাসযোগ্য হয়, তাহলে এটি ভাল হবে।’
ঘণ্টাব্যাপী আলোচনায় ওবামা ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে হোয়াইট হাউসে তার জলবায়ু রেকর্ড নিয়ে আলোচনা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page