October 4, 2026, 5:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

হামাস-ইসরায়েল চুক্তি পূরণে কাজ করছে যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছাতে এর ফাঁক-ফোকর পূরণে ওয়াশিংটন তার মিত্রদের সাথে নিবিড়ভাবে কাজ করছে।

ভিয়েনা সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন শুক্রবার এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, হ্যাঁ, হামাস একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এর বিস্তারিত দিক আমি তুলে ধরতে পারছি না। কিন্তু একটি চুক্তিতে পৌঁছাতে আমরা ইসরায়েল, কাতার ও মিসরের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।
ফিলিস্তিনী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন,হামাস ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনী বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কিছু ইসরায়েলী জিম্মিকে ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, গাজায় আটক জিম্মিদের মুক্তির লক্ষে আরেক দফায় আলোচনায় অংশ নিতে তারা দোহায় প্রতিনিধিদল পাঠাবে।
এ প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেন, এটি একটি চুক্তি, যুদ্ধবিরতি, জিম্মিদের ফেরত পাওয়া এবং আরো মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সম্ভাব্যতা ও আশু প্রয়োজনীয়তার বিষয়টিকেই প্রতিফলিত করে।
উল্লেখ্য,গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। একইদিন থেকে ইসরায়েল ও গাজায় প্রতিশোধমুলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলমান আছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৪৯০ ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এদিকে ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহারে হামাসের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগের মানে হামাসের বিজয়।



Our Like Page