August 16, 2026, 12:53 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে হামাস ও হুতি’র বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনী সংগঠন হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সিনিয়র সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের কাজের সমন্বয় নিয়ে আলোচনার লক্ষ্যে এক বিরল বৈঠকে মিলিত হয়েছেন।

ফিলিস্তিনের উপদলের সূত্রগুলো শুক্রবার এ কথা জানিয়েছে।
হামাস ও ইসলামিক জিহাদের সুত্রগুলো জানিয়েছে, দু্ই ফিলিস্তিনী ইসলামি সংগঠনের নেতৃবন্দ এবং সে সাথে মার্ক্সপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।
এসব গ্রুপ গাজায় যুদ্ধ পরবর্তী ধাপে সমন্বিত প্রতিরোধের কলাকৌশল নিয়ে আলোচনা করেছে।
তবে বৈঠকটি কোথায় হয়েছে সে সম্পর্কে তারা কিছু জানায় নি।
এছাড়া বৈঠকে ফিলিস্তিনী গ্রুপগুলো হুতিদের সাথে গাজার রাফায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়েও আলোচনা করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানিয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে শুক্রবার বলা হয়েছে, তিনি রাফায় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছেন।
যদিও জনাকীর্ণ রাফায় ইসরায়েলের অভিযান চালানোর বিষয় নিয়ে জাতিসংঘ সতর্ক করে আসছে।
এদিকে ফিলিস্তিনী প্রতিরোধের সমর্থনে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছে। হামাস ও ইসলামিক জিহাদের সূত্রগুলো এ কথা জানিয়েছে।
উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনী প্রতিরোধের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
হুতি নেতা আবদুল মালিক আল হুতি বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ অতিক্রমকারী জাহাজগুলোকে লক্ষ্য করার মধ্যদিয়ে তাদের হামলা আরো সম্প্রসারণ করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page