November 28, 2026, 2:27 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে দেয়ার ইসরাইলি অপকৌশল অগ্রহণযোগ্য : বেলজিয়াম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রো বলেছেন, ইসরাইল গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ছড়িয়ে দেয়ার যে অমানবিক অপকৌশল নিয়েছে তা ‘অগ্রহণযোগ্য।’

তিনি সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় আরো বলেছেন, তেল আবিব সরকারকে গাজায় জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। জর্দানের রাজধানী আম্মান সফর করতে গিয়ে গতকাল (শনিবার) ওই এক্স বার্তা প্রকাশ করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী।

এছাড়া, তিনি আম্মানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের তীব্র সমালোচনা করে বলেন, ইসরাইল সরকার গাজায় দুর্ভিক্ষকে ‘যুদ্ধ জয়ের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে যা নিন্দনীয়।

ডি ক্রো বলেন, “গাজার একটি বিশাল জনগোষ্ঠীকে আমি ক্ষুধার সম্মুখীন দেখতে পাচ্ছি। ” তিনি বলেন, “এখন ইসরাইলকে একথা প্রমাণ করতে হবে যে, সে দুর্ভিক্ষকে যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না।”

গত ৭ অক্টোবর থেকে গাজার ওপর ভয়াবহ গণহত্যা শুরু করার পাশাপাশি এই উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরাইল সরকার। গাজার রাফা সীমান্তে মানবিক ত্রাণবাহী হাজার হাজার ট্রাক অপেক্ষমান থাকা সত্ত্বেও সেগুলোকে ওই উপত্যকার ২৩ লাখ ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না ইহুদিবাদী ইসরাইল।

জাতিসংঘ গত কয়েক সপ্তাহ ধরে গাজায় বিশেষ করে উপত্যকার উত্তর অংশে ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আম্মানে তার সংবাদ সম্মেলনে গাজা উপত্যকার রাফা শহরে স্থল অভিযান না চালানোর জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবারই রাফায় স্থল আগ্রাসন চালানোর অনুমতি দিয়েছে নেতানিয়াহু সরকার। এমন সময় সেখানে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে যখন ইসরাইলি হামলা থেকে রক্ষা পেতে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে লাখ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page