August 16, 2026, 12:52 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে প্রস্তুত ইরান : ইরানের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।

শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে পশ্চিম এশিয়া জুড়ে সংকট ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জেনারেল আশতিয়ানি বলেন, “আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের যেকোনো কৌশলগত ভুল অথবা হঠকারিতা আঞ্চলিক পরিস্থিতিকে আরো নাজুক করে তুলবে।”

সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে দেশটিতে ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ইহুদিবাদী সরকার সিরিয়ার বিমানবন্দরসহ অন্যান্যা অবকাঠামো সমূলে ধ্বংস করে দিতে চায়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করে বলেন যে, সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার মূলে রয়েছে দখলদার এই সরকারের আতঙ্ক ও ব্যর্থতা।

ইসরাইলি আগ্রাসনের জবাব দেয়ার গুরুত্ব তুলে ধরে জেনারেল আশতিয়ানি বলেন, ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

সাক্ষাতে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি এবং সেখানকার নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যায় তেল আবিবের ক্ষয়িষ্ণু শক্তি এবং আমেরিকা ও পাশ্চাত্যের ভণ্ডামি সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে। আব্বাস আরো বলেন, শিশু হত্যাকারী ইসরাইল সরকার গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়ে এখন সিরিয়া ও লেবাননে আগ্রাসন চালাচ্ছে। তবে এসব অপরাধযজ্ঞ চালিয়েও তেল আবিব পার পাবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page