October 4, 2026, 6:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সোমবার রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং ক্রেমলিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যু প্রশ্নে দেশটির ৩০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হয়েছে। ব্লকের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেছেন।

বোরেল ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর বলেন, ‘আমরা আলেক্সি নাভালনি হত্যায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছি।’
রাশিয়ার বিশিষ্ট বিরোধী নেতা নাভালনি গত ফেব্রুয়ারিতে আর্কটিক কারাগারে মারা যান। সেখানে তাকে চরম অবহেলায় বন্দি রাখা হয়েছিল।
কর্মকর্তারা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন নাভালনির চিকিৎসার জন্য দায়ী কারা কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পথ অনুসরণ করবে।
আগামী কয়েক দিনের মধ্যে ইইউ’র নিষেধাজ্ঞা আরোপের আওতায় যারা আছেন তাদের নাম প্রকাশ করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে দেশটির নেতা ভøাদিমির পুতিন নতুন করে ছয় বছর মেয়াদে ক্ষমতায় আসার দাবি করার পর নাভালনির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই চুক্তি করলো ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমাবিশ্ব রাশিয়ার এমন পাতানো নির্বাচনের কঠোর সমালোচনা করেছে।
বোরেল বলেন, ‘আমরা দেখেছি এটি একটি প্রহসনের নির্বাচন ছিল। এই নির্বাচনের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না।’



Our Like Page