October 4, 2026, 6:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির অগ্রগতি পরিদর্শন করলেন কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উন একটি ‘নতুন ধরণের মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’র জন্য কঠিন-জ্বালানী ইঞ্জিনের সফল পরীক্ষা তদারকি করেছেন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানিয়েছে, মঙ্গলবার দেশের উত্তর-পশ্চিমে সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উত্তরের ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষাটি করেছে।
কেসিএনএ জানিয়েছে, ‘নতুন ধরণের মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইলের জন্য কঠিন-জ্বালানী ইঞ্জিনের অন্য একটি নতুন কৌশলগত গ্রাউন্ড জেট পরীক্ষা করেছে।’
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে উত্তর কোরিয়ার নেতা বলেন, ‘এই অস্ত্র ব্যবস্থার সামরিক কৌশলগত আইসিবিএম-এর মতোই গুরুত্বপূর্র্র্র্র্র্র্ণ।’
পিয়ংইয়ং গত বছরের শেষের দিকে বলেছিল, এটি তাদের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য একটি নতুন ধরণের কঠিন জ্বালানী ইঞ্জিনের একাধিক স্থল পরীক্ষা পরিচালনা করেছে।
পিয়ংইয়ংয়ের সর্বশেষ ঘোষণাটি এসেছে উত্তর কোরিয়ার এক দিন পর যখন কিম ‘শত্রুর রাজধানী ধ্বংস করার জন্য নিখুঁত প্রস্তুতির’ ওপর জোর দিয়ে ‘নতুন-সজ্জিত সুপার-লার্জ’ একাধিক রকেট লাঞ্চারের মহড়ার তদারকি করেছেন।
আরও একটি প্রযুক্তিগতভাবে উন্নত কঠিন-জ্বালানি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা কিমের জন্য দীর্ঘদিন ধরে একটি মূল লক্ষ্য ছিল।
উত্তর কোরিয়া দাবি করেছে গত বছর যে এটি সফলভাবে তার প্রথম কঠিন-জ্বালানি আইসিবিএম পরীক্ষা করেছে এটাকে দেশের পারমাণবিক পাল্টা আক্রমণ সক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, তরল-জ্বালানি অস্ত্রের তুলনায় কঠিন-জ্বালানি ক্ষেপণাস্ত্রে সাধারণত উচ্চস্তরের কর্মক্ষম স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা থাকে।
সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণের আগে জ্বালানীর প্রয়োজন হয় না। এমনকী এগুলোকে শত্রু পক্ষের খুঁজে পাওয়া এবং ধ্বংস করা কঠিন করে তোলে। তাছাড়া এসব মিসাইল দ্রুত ব্যবহার ও করা যায়।



Our Like Page