November 28, 2026, 2:17 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধের ব্যর্থতা ঢাকতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইল : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইল গাজা যুদ্ধে নিজের ব্যর্থতা ঢাকতে এখন মরিয়া হয়ে হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

দখলদার সেনারা সোমবার সকালে গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালানোর পর হামাস এ প্রতিক্রিয়া জানাল। সোমবারের হামলায় গাজার পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাবহু নিহত হন।

হামাস এক বিবৃতিতে বলেছে, বিগত প্রায় ছয় মাস যাবত ফিলিস্তিনি জনগণের অটল অবস্থান ও প্রতিরোধ ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ জয়ের আশাকে সুদূর পরাহত করে তুলেছে।

গাজায় স্থল আগ্রাসনের শুরুতে একবার হামলা চালিয়ে শিফা হাসপাতালকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল ইসরাইলি সেনারা। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পর গাজার স্বাস্থ্য বিভাগ এটিকে আবার সক্রিয় করে এবং বর্তমানে সেখানে শত শত আহত মানুষের চিকিৎসা চলছে। এছাড়াও সেখানে প্রায় ৩০ হাজার বেসামরিক নাগরিক আশ্রয় গ্রহণ করেছেন।

গাজা উপত্যকার অর্ধেকের বেশি হাসপাতাল বর্তমানে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে অথবা আংশিক চালু রয়েছে। গাজায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত দখলদার সেনাদের গণহত্যা অভিযানে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার কোনো মানসিকতা তেল আবিব দেখাচ্ছে না।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page