August 16, 2026, 1:46 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

এআই’র ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবারের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে মনোযোগ দেবে। বৈঠকে একটি সিদ্ধান্ত গ্রহনের বিষয়ে মূল্যায়ন করবে যাতে সম্ভাব্য পরিবর্তনশীল প্রযুক্তির সুবিধা এবং অসুবিধাগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মান নির্ধারণের আহ্বান জানানো হবে।

কয়েক ডজন দেশসহ-স্পন্সর করা খসড়া প্রস্তাবটিতে ‘নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার প্রচারের জন্য’ নির্দেশিকাগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। এতে সামরিক এআই-কে এই পরিধি থেকে বাইরে রাখা হয়েছে।
সামগ্রিকভাবে, প্রস্তাবটি প্রযুক্তির ইতিবাচক সম্ভাবনার ওপর আরও বেশি গুরুত্ব দেয় এবং বিশেষ যতেœর সাথে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস গুলোর মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার’ আহ্বান জানায়।
খসড়া প্রস্তাবটি এই ইস্যুতে প্রথম যুক্তরাষ্ট্র এনেছিল এবং বৃহস্পতিবার বৈঠকে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।
২০৩০ সালের মধ্যে মানবতার জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এআই-তে ‘ডিজিটাল তথ্য হস্তান্তর এবং ন্যায়সঙ্গত সুবিধা প্রদানে বাধা না দেয়ার দাবী জানানো হয়েছে’।
কয়েক ডজনসহ-স্পন্সর দেশের যৌথ বিবৃতি পড়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, ‘যেহেতু এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটছে, সদস্য রাষ্ট্রগুলোর জন্য এই সংকটময় মুহুর্তটিকে সম্মিলিত পদক্ষেপের সাথে মোকাবিলা করা জরুরি।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page