October 4, 2026, 6:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার কথা আবারও জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে গত ৫ মাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজারে  পৌঁছেছে।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ভিডিও বার্তায় এমনটা জানান নেতানিয়াহু। এক সপ্তাহ আগে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার নেতানিয়াহুকে শান্তির পথে বাধা অ্যাখ্যা দেয়ার দাবি জানান। এরপরই রিপাবলিকান সঙ্গে কথা বললেন নেতানিয়াহু।

এদিকে গাজায় ইসরায়েলী হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১০৪ ফিলিস্তিনি। এরমধ্যে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় অভিযান চালিয়েছে হত্যা করা হয়েছে ৯০ জনকে। এ নিয়ে ৫ মাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজারে পৌঁছেছে।

এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি।

অন্যদিকে, ইসরায়েল-ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ফের মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিঙ্কেন। গাজা যুদ্ধ শুরুর পর এটি মধ্যপ্রাচ্যে তার ৬ষ্ঠ সফর।

এদিকে, জাতিসংঘ-সমর্থিত একটি মূল্যায়ন বলেছে, এই অঞ্চলের উত্তরে ৩০০,০০০ মানুষের জন্য সাহায্যের পরিমাণ না বাড়ালে মে মাসের মধ্যে দুর্ভিক্ষের মুখোমুখি হবে।

জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, ইসরায়েল সাহায্য সরবরাহে বাধা দিচ্ছে এবং এমনভাবে সংঘাত পরিচালনা করছে যা ‘অনাহারকে যুদ্ধের পদ্ধতি হিসেবে ব্যবহার করতে পারে।’

গাজার এএফপিটিভি ফুটেজে দেখা গেছে, জাবালিয়া শরণার্থী শিবিরে গাজরের স্যুপের একটি অংশ পেতে মরিয়া জনতা জড়ো হয়েছে।



Our Like Page