August 16, 2026, 3:52 pm
শিরোনামঃ
খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের শীঘ্রই পতন হতে পারে : ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্বাস করেন, ইউক্রেনের পতন আসন্ন। পলিটিকোর ইউরোপীয় সংস্করণ তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

পলিটিকোর অনুসারে, বুধবার ম্যাক্রোঁ এলিসি প্রাসাদে একটি রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে অন্যান্য বিষয়গুলোর মধ্যে ইউরোপীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল।
ম্যাক্রোঁ এই অনুষ্ঠানে বলেন, ‘ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে।’ এই সময় সেখানে অনুষ্ঠানে অংশগ্রহনকারী একজন এই বক্তব্য সংবাদপত্রে পাঠিয়ে দেন।
এরআগে, চেক প্রেসিডেন্ট পেত্র পাভেলের সাথে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছিলেন, পরাজয়বাদী মনোভাবের বিস্তার রোধে ইউক্রেনকে সাহায্য করার কথা বলার সময় ইউরোপীয় দেশগুলোর নিজেদের ওপর সীমাবদ্ধতা রাখা উচিত নয়। এই পটভূমিতে ম্যাক্রোঁ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার গুরুত্বের উপর জোর দেন এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের তৃতীয় দেশগুলো থেকে আর্টিলারি শেল কেনার চেক উদ্যোগের প্রতি সমর্থন জানান।
২৬ ফেব্রুয়ারি প্যারিসে ইউক্রেনের ওপর একটি সম্মেলনের পরে কথা বলার সময় ম্যাক্রোঁ দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে পশ্চিমা স্থল সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পশ্চিমা রাষ্ট্রগুলো এই সংঘাতে রাশিয়ার বিজয় ঠেকাতে ‘যা প্রয়োজন তাই করবে’।
‘লে প্যারিসিয়েন’ সংবাদপত্রের সাথে ১৭ মার্চের একটি সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনে ‘রুশ বাহিনীর মোকাবেলা করার জন্য’ একটি নির্দিষ্ট সময়ে স্থল অভিযানের প্রয়োজন হতে পারে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page