October 4, 2026, 7:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় কথিত যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে কথিত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইসরাইলের দোসর আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। প্রস্তাবটিতে সরাসরি ইসরাইলকে যুদ্ধবিরতি পালন করার আহ্বান জানানো হয়নি।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের মধ্যে রাশিয়া, চীন ও আলজেরিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং গায়ানা ভোটদানে বিরত ছিল। এরমধ্যে চীন ও রাশিয়া স্থায়ী সদস্য হওয়ার কারণে তাদের ভোটকে ভেটো হিসেবে গণ্য করা হয়েছে।

শুক্রবার রাতে এ সংক্রান্ত ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া বলেন, তার দেশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিকে সমর্থন জানায়, কিন্তু আমেরিকার খসড়া প্রস্তাবে ব্যবহৃত ভাষায় মস্কোর আপত্তি রয়েছে। তিনি বলেন, প্রস্তাবে সরাসরি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়নি বরং যুদ্ধবিরতি পালন করতে ইসরাইলকে অনুরোধ জানানো হয়েছে। নেবেনজিয়া বলেন, ফিলিস্তিনি জনগণের জীবন বাঁচাতে এই প্রস্তাব যথেষ্ট নয়।

এর আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা তিনটি প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়ার কথা স্মরণ করে রুশ রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ভণ্ডামির মুখোশ পরেছে এবং সে আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করতে চায়।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, যুক্তরাষ্ট্রের খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে এবং তা অস্পষ্ট রয়ে গেছে। তিনি বলেন, উল্টো বরং এতে যুদ্ধবিরতির জন্য পূর্বশর্ত আরোপ করা হয়েছে, যা চলমান হত্যাকাণ্ডকে সবুজ সংকেত দেয়া ছাড়া আর কিছু নয়।

অবশ্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস বলেছেন, রাশিয়া এবং চীন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দিতে চায়নি, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থ দেখতে চায়।



Our Like Page