October 4, 2026, 7:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করা হবে : লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবানন সরকার জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের জন্য তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে। গতকাল শনিবার এক বিবৃতিতে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বার্তা তুলে ধরে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ইসরাইল বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের নেভিগেশন সিস্টেমকে বিপদাপন্ন করে তুলেছে। এর বিরুদ্ধে জরুরিভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবানন একটি অভিযোগ দায়ের করবে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরু পর থেকে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় বিমান চলাচল ব্যবস্থাকে দখলদার সেনারা ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া বিমানবন্দরের এয়ার এবং গ্রাউন্ড নেভিগেশন সিস্টেমে জ্যামিং সৃষ্টির ফলে সম্ভাব্য যেকোন ক্ষয়ক্ষতি ও বিপর্যয়ের জন্য ইসরাইল দায়ী থাকবে বলে লেবানন জানিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের মধ্যে চরম উত্তেজনা বিরাজমান থাকার মধ্যেই তেল আবিবের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা বলল বৈরুত। গাজায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো যে লড়াই চালাচ্ছে তাতে কার্যত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারাও জড়িয়ে গেছে। হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকেই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ লেবানন সীমান্ত থেকে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে।



Our Like Page