October 4, 2026, 8:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

৮শ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধে আন্দোলন হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করতে ছাড় দিতে রাজি হয়েছে ইসরায়েল।

সংবাদমাধ্যমগুলো জানায়, হামাসের হাতে থাকা ৪০ জন ইসরাইলি বন্দীর মুক্তির বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে আটক ৭শ’ থেকে ৮শ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে।

প্রস্তাবটি হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে। হামাস তিন দিনের মধ্যে এ ব্যাপারে জবাব দেবে বলে ধারণা করা হচ্ছে।

প্যারিস শান্তিচুক্তির কাঠামো অনুযায়ী হামাসের হাতে আটক ৪০ বন্দীর মুক্তির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীকে মুক্তির কথা বলা হয়েছিল। ইসরাইল এখন ওই সংখ্যার দ্বিগুণ বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, হাসপাতালের ভেতরে চিকিৎসাকর্মীরা আটকা পড়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, গাজার হাসপাতালগুলোকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস গোষ্ঠী। তবে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।

গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি মানুষ।



Our Like Page