October 4, 2026, 8:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল ও হামাস যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময় পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পেরেছে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদ সোমবার যুদ্ধবিরতির দাবি সম্বলিত প্রস্তাবটি পাশ করতে পেরেছে। এর আগের একের পর এক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় নিরাপত্তা পরিষদ কোন প্রস্তাব পাশ করতে পারেনি।
যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৪ ভোটে পাশ হয়। এতে গাজায় অবিলম্বে স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি এবং গত বছরের ৭ অক্টোবর হামাস যেসব ইসরায়েলী জিম্মিকে আটক করেছিল তাদের ছেড়ে দেয়ার দাবি জানানো হয়।
স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডসহ নিরাপত্তা পরিষদের আরব ব্লকের বর্তমান সদস্য আলজেরিয়া সফল এই প্রস্তাবের খসড়া তৈরি করে।
যুক্তরাষ্ট্র এর আগের প্রস্তাবগুলোয় ভেটো দেয়। কিন্তু গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েল অভিযান চালানোর পরিকল্পনা থেকে এখনও সরে না আসায় কার্যত হতাশ যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।
ইসরায়েলী হামলায় এই পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু।



Our Like Page