November 28, 2026, 1:07 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ফরাসি ও রুশ প্রতিরক্ষা মন্ত্রীর ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বুধবার টেলিফোনে কথা বলেছেন।

গত ২০২২ সালের অক্টোবরের পর দুই প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে এটাই প্রথম একটি ব্যতিক্রমী আলাপ। উভয়ে আইএস’র দাবি করা মস্কোর হামলা এবং ইউক্রেনের বিরুদ্ধে রুশ যুদ্ধ নিয়ে কথা বলেছেন।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী সোবাস্তিয়ান লেকুর্নো রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগুকে বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং যতটুকু সম্ভব এই হুমকির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে বিনিময় জোরদারেও ফ্রান্স সবসময়ই প্রস্তুত।
এছাড়া ফরাসী মন্ত্রী ইউক্রেনে রুশ আগ্রাসনেরও নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ইউরোপ মহাদেশে শান্তি ও নিরাপত্তার জন্যে ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে ফ্রান্স তার সহায়তা অব্যাহত রাখবে।
এদিকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের আগ্রাসনের বিষয়ে পুতিনকে সতর্ক করতে ২০২২ সালে টেলিফোনে রুশ নেতার সাথে একের পর এক কথা বলেন। এমনকী ওই বছরের শুরুতে তিনি মস্কোও সফর করেন। ইউক্রেনের হামলার পরও ম্যাক্রোঁ পুতিনের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন। ম্যাক্রোঁ ২০২২ সােেলর সেপ্টেম্বরে পুতিনের সাথে সর্বশেষ যোগাযোগ করেন।
সম্প্রতি ম্যাক্রোঁ রাশিয়ার বিরুদ্ধে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ইউক্রেনে স্থল সৈন্য মোতায়েন না করার বিষয়টি নাকচ করেন।
এদিকে লেকুর্নো ও শোইগু ২০২২ সালের অক্টোবরে টেলিফোনে সর্বশেষ কথা বলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page