May 5, 2026, 6:39 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ইরানে সন্ত্রাসী হামলায় তিন নিরাপত্তা কর্মী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ পুলিশ স্টেশনের ডেপুটিসহ তিন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। সিরিয়ায় বিমান হামলায় ইরানের ৭ বিপ্লবী গার্ড নিহত হওয়ার দুই দিন পর এই সন্ত্রাসী হামলা চালানো হয়।
প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে সামরিক স্থাপনাগুলোতে রাতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তিনজন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন।’
রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আইআরআইবি’ জানিয়েছে, ‘চাবাহার শহরের ১১ নম্বর পুলিশ স্টেশনের একটিতে হামলায় স্টেশনের ডেপুটি আব্বাস মীর শহীদ হয়েছেন।’ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
‘আইআরআইবি’ আরো জানিয়েছে, ইরানের কালো তালিকাভূক্ত ‘সন্ত্রাসী’ গোষ্ঠী জিহাদি জইশ আল-আদল গ্রুপ হামলার দায় স্বীকার করেছে।
দামেস্কে ইরানের কনস্যুলার অ্যানেক্সে একটি বিমান হামলায় সাতজন বিপ্লবী গার্ড নিহত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন জেনারেল ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page