May 5, 2026, 6:41 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানে ভূমিকম্পের পর ৯৬ বার কম্পন অনুভূত

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ১শ’ ভূকম্পন অনুভূত

হুয়ালিয়েন, তাইওয়ান, ৪ এপ্রিল, ২০২৪(বাসস ডেস্ক) : তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৯৬ বার কম্পন অনুভূত হয়েছে।
তাইওয়ানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।
সবগুলো ভূকম্পনের উৎপত্তিস্থল হুয়ালিয়েন কাউন্টির উপকূলীয় এলাকা ও নিকটবর্তী জলভাগ। রিখটার স্কেলে অধিকাংশ ভূকম্পনের মাত্রা ছিল চার। চীনা স্থানীয় সময় বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে এসব কম্পন অনুভূত হয়।
তাইওয়ানে বুধবার ভয়াবহ ভূমিকম্পে ৯ জন নিহত এবং এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩ ভাগ।
হুয়ালিয়ান কর্তৃপক্ষ লোকজনের জন্যে ২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। যাদের বাড়িঘর ধসে গেছে তারা এখানে আশ্রয় নিয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে হুয়ালিয়েনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। পুরো তাইওয়ান থেকে সকল উদ্ধাকারী দল এসে হুয়ালিয়েনে উদ্ধার অভিযানে যোগ দেয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page