May 5, 2026, 6:50 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, তারা শুক্রবার ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে। যার বেশিরভাগই দক্ষিণ রোস্তভ অঞ্চলকে টার্গেট করে পাঠানো। যেখানে মস্কোর ইউক্রেন যুদ্ধের সদর দফতর অবস্থিত।

প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, গতরাত থেকে সকাল পর্যন্ত কিয়েভ সরকার ড্রোন দিয়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল যা নস্যাৎ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ৪৪টি ড্রোন দক্ষিণ রোস্তভ অঞ্চলে এবং বাকিগুলো অন্যত্র ভূপাতিত বা আটকানো হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন অভিযানের সামরিক সদর দফতর রোস্তভ অঞ্চলের প্রধান শহর রোস্তভ-অন-ডনে অবস্থিত।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page