October 5, 2026, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় ১৪ হাজার শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত বছরের ৭ অক্টোবরে ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘাতের তীব্রতা নতুন করে বাড়তে শুরু করার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ১৪,৩৫০ শিশু মারা গেছে। যা মোট নিহতের প্রায় ৪৪ ভাগ। গতকাল ফিলিস্তিনের ৫ এপ্রিল বার্ষিক শিশু দিবস উদযাপন উপলক্ষে ফিলিস্তিনিদের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে।

আল জাজিরা টেলিভিশনের পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকা-ের কারণে প্রতি ঘন্টায় প্রায় চার শিশু মারা যায়। নিখোঁজদের মোট সংখ্যার অন্তত ৭০ ভাগ মহিলা এবং অপ্রাপ্ত বয়স্করা পৌঁছেছে ৭ হাজারে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নিয়মিত অভিযানে ১১৭ জন শিশু নিহত এবং ৭২৪ জন আহত হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ‘ইসরায়েলী সেনাবাহিনীর আগ্রাসনের ফলে ফিলিস্তিনের ৮ লক্ষ ১৬ হাজারেরও বেশি শিশুর মানসিক নির্যাতন, ভয়ভীতি, উদ্বেগ, বিষন্নতা এবং নিপীডনের শিকার হওয়ায় তাদের এখন বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন হচ্ছে।’
পরিসংখ্যান ব্যুরো অনুমান করেছে, ২০২৪ সালের মাঝামাঝি ফিলিস্তিনে অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২৪,৩২,০০০ এ দাঁড়াবে। যা মোট জনসংখ্যার ৪৩ শতাংশ।
এদিকে, আদমশুমারি অনুসারে, গাজা উপত্যকায় প্রায় ৪৩,৩৪৯ শিশু এতিম বা পিতামাতা ছাড়াই বসবাস করে। এই জাতীয় শিশুর সংখ্যা ২০২০ সালে ছিল ২৬,৩৪৯।
স্বাধীনতাকামী গাজার হামাসের যোদ্ধারা গাজা থেকে গত বছরের ৭ অক্টোবর অনেকটা আকস্মিকভাবে ইসরায়েলি ভূখ-ে অনুপ্রবেশ শুরু করার পর মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাজা সীমান্তের কাছে বসবাসকারী অনেক ইসরায়েলি কিবুতজ বাসিন্দাকে হত্যা ও নারী, শিশু এবং বৃদ্ধসহ ২শ’ জনেরও বেশি ইসরায়েলিকে অপহরণ করে। জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হামাস এই হামলা চালিয়েছে বলে দাবি করছে।



Our Like Page