October 5, 2026, 12:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার জন্য ইইউ’র আকাশসীমা বন্ধের অনুরোধ করলো ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিগাল ইউরোপীয় ইউনিয়নের প্রতি কেবল রুশ ও বেলারুশের ফ্লাইটের জন্যেই নয়, এই দু’দেশের যাত্রীদের জন্যেও আকাশীসীমা বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, রুশ ব্যবসা এবং পর্যটকদের ইইউ’র আকাশ সহজে ব্যবহার থেকে বিরত রাখাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের আকাশ রুশ এয়ারলাইন্সের জন্যে বন্ধ রয়েছে। তবে আমরা আমাদের অংশীদারদের সাথে রাশিয়ায় আসা যাওয়ার যে কোন ফ্লাইটে ট্রানজিট বন্ধের বিষয়েও আলোচনা করেছি।
একই ব্যবস্থা বেলারুশের যাত্রীদের জন্যেও করা উচিত বলে তিনি উল্লেখ করেন। খবর বার্তা সংস্থা তাস’র।
উল্লেখ্য, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর ইইউ সকল রুশ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউ বেলারুশের ফ্লাইট নিয়েও একই পদক্ষেপ নেয়।



Our Like Page